মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক পরিমন্ডলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক পরিমন্ডলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : আইনমন্ত্রী
বুধবার, ৫ জুলাই ২০২৩



মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক পরিমন্ডলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : আইনমন্ত্রী

সংসদ ভবন, ৫ জুলাই, ২০২৩ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেয়ার কারণে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সরকার জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টির পর থেকেই স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সরকার সর্বদা সচেষ্ট। কমিশন যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সরকার অনুকূল পরিবেশ বজায় রেখেছে।’
সরকারি দলের অপর সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যৌতুক নিরোধ আইনের অধীনে দেশের বিভিন্ন আদালতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ হাজার ৬৯৩টি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় যৌতুকের মামলার সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ৩ হাজার ৮৭৯টি মামলা রয়েছে। অপরদিকে সবচেয়ে কম মামলা রয়েছে রাঙামাটি জেলায়। এ জেলায় ১৬টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০৮   ২৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ