মার্কিন ড্রোন হামলায় আইএস নেতা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন ড্রোন হামলায় আইএস নেতা নিহত
সোমবার, ১০ জুলাই ২০২৩



মার্কিন ড্রোন হামলায় আইএস নেতা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস) নেতা ওসামা আল-মুহাজের নিহত হয়েছেন।

রোববার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার চালানো ওই হামলার ফলে ওসামা আল-মুহাজেরের মৃত্যু হয় বলে রোববার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে। অভিযানে কোনো বেসামরিক লোক নিহত হয়নি বলে দাবি তাদের।

সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, আমরা সমগ্র অঞ্চলে আইএসকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইএস শুধুমাত্র এই অঞ্চলের জন্যই নয়, এই অঞ্চলের বাইরেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠা করে আইএস। কিন্তু ২০১৭ সালে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এই সন্ত্রাসীগোষ্ঠী। এরপর ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়ে যায়। তবে এই গোষ্ঠীর গোপন হামলাকারী দল বা ‘স্লিপার সেল’ সিরিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে এখনও সক্রিয় রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৮:৫৪   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ