পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে
সোমবার, ১০ জুলাই ২০২৩



পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হোক।

আজ (সোমবার) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে কথা হলেও তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্তি কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে চার্লস হোয়াইলির সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের নির্বাচন হবে।

তিনি বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইইউ দেশের ৬ জনের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করবেন। ইইউ নির্বাচন অবজার্ভ করবে, ক্লোজলি মনিটরিং করবে। সরকার সবসময়ই নির্বাচনী পর্যবেক্ষকদের স্বাগত জানায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভিয়েনা কনভেনশনের নীতিমালা অনুযায়ী কূটনীতিকরা দায়িত্ব পালন করবেন, আমাদের আপত্তি নেই।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক কথা হয়। সেজন্য নির্বাচনে পর্যবেক্ষক থাকলে ভালো হয়। তারা সরেজমিনে দেখতে পারবেন নির্বাচন কেমন হয়। পর্যবেক্ষকরা নিজেরাই দেখবেন। বিএনপির কোনো ইস্যু নিয়ে কোনো কথা হয়নি। তবে সরকারের উন্নয়ন সমৃদ্ধি নিয়ে কথা হয়েছে। তারা একটি সুন্দর নির্বাচন কামনা করেছেন। ইইউ প্রতিনিধি দল বিএনপি বা কোনো দলকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আহ্বান করবে কি-না সেটা প্রতিনিধি দলের নিজস্ব বিষয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৫৩   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ