ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে, নির্দেশ মানছে না সরকারি প্রতিষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে, নির্দেশ মানছে না সরকারি প্রতিষ্ঠান
সোমবার, ১০ জুলাই ২০২৩



ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে, নির্দেশ মানছে না সরকারি প্রতিষ্ঠান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার। আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়। আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়। একাধিকবার মিটিং হয়েছে। আমরা সবাই কিন্তু বলেছি নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবো। কিন্তু বাস্তবে কেউ দায়িত্ব পালন করছেন না।

ঝটিকা অভিযানে এসে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলা ও জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টে এডিস মশার লার্ভা পায় ঢাকা
উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিদর্শন টিম। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।

এজন্য পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টের কর্মচারীদের অফিস তালাবদ্ধ করে সংশ্লিষ্ট মালিকপক্ষকে সাক্ষাতের নির্দেশনা দেয় সিটি কর্পোরেশন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস্তবে যদি সরকারি প্রতিষ্ঠানের সবাই দায়িত্ব পালন করতেন তাহলে আজকে এই সরকারি প্রতিষ্ঠানে (পেট্রো বাংলা) এডিস মশার লার্ভা পাওয়া যেতো না। আমরা আজকে আরো অনেকগুলো ভবনে যাবো। আমার অনুরোধ চলুন সবাই নিজের অঙ্গন পরিষ্কার করি।

তিনি বলেন, পেট্রো বাংলাতে যে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে তা হয়তো লাগতো না, যদি তারা মাত্র ৫০০ টাকা খরচ করতো। তাদের দায়িত্ব ছিল এখানে ওষুধ ছিটিয়ে দেওয়া, একটু ব্লিচিং পাউডার, একটু কেরোসিন ব্যবহার করা। আমি মনে করি দায়িত্বটা সবাইকে নিতে হবে। দায়িত্ব কিন্তু একা সিটি কর্পোরেশনের না। আমি মনে করি এই শহর আমাদের সবার। এই শহরটাকে সবাইকেই ভালোবাসতে হবে।

আমরা এডিস মশা বিরোধী সচেতনতা বাড়ানোর জন্য মসজিদের খতিব, ক্যাডেট কোর, শিক্ষামন্ত্রীর মাধ্যমে স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা মেসেজ দিচ্ছি যার যার প্রতিষ্ঠান অঙ্গন যেন আমরা পরিষ্কার রাখি। তাহলে কিন্তু আমরা এডিস মশা থেকে অনেকখানি রক্ষা পেতে পারি। এতে করে শহরবাসীও রক্ষা পাবেন।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, গত পরশু দিন আমরা রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে অভিযান পরিচালনা করেছি, সেখানকার অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে ২৭টা বিল্ডিংয়ের নিচে অভিযানে দেখেছি এডিস মশার লার্ভার চাষ হচ্ছে।

আজকে আমরা একটি সরকারি প্রতিষ্ঠান নাম পেট্রো বাংলা এসে দেখলাম এডিস মশার চাষ হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে যেখানে গাড়ি রাখে, সেখানে ড্রেনে পানি। সেখানে মশার চাষ হচ্ছে। জাহাঙ্গীর টাওয়ারের নিচেও মশা চাষ হচ্ছে। যেখানে গাড়ি ঢুকছে জেনারেটর রয়েছে।

মেয়র অনুরোধ জানিয়ে বলেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি মাদ্রাসা, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, প্যাগোডা, বাসা-বাড়ি, আমরা নিজ নিজ অঙ্গন পরিষ্কার রাখি। আমরা কিছুদিন ধরে দেখছি কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা টেলিভিশন পত্রিকা অনলাইন খুললে ভয়াবহ পরিস্থিতির কথা জানতে চাচ্ছি।

মেয়র বলেন, আগস্ট মাসে ঢাকার পরিস্থিতি আরো ভয়ানক অবস্থা সৃষ্টির শঙ্কা রয়েছে। আমরা গতকাল জরিমানা করেছি প্রায় ৯ লাখ টাকা। তার আগের দিন জরিমানা করা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। অভিযান চলছে, চলবে। আমার অনুরোধ আপনারা জরিমানা না দিয়ে পরিষ্কার রাখুন নিজ নিজ অঙ্গন। আমরা যেখানেই এডিস মশার লার্ভা পাবো সেখানে জরিমানা করবো।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি সংবাদকর্মীদের সামনে দুঃখ প্রকাশ করে বলেন, আরও ১০ থেকে ১২ দিন আগে তিনি এডিস মশা বিরোধী কার্যক্রমের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও ডিএনসিসির অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর দায় আমরা এড়াতে পারি না। যাদের কর্তব্য অবহেলা ছিল তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে মিটিং করে ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৮   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ