পাঁচ মিনিটের মধ্যে বাইডেন ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন : জেলেনস্কি

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাঁচ মিনিটের মধ্যে বাইডেন ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন : জেলেনস্কি
সোমবার, ১০ জুলাই ২০২৩



পাঁচ মিনিটের মধ্যে বাইডেন ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ভূখন্ড ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি পাঁচ মিনিটের মধ্যেও ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন। তবে কিয়েভের রাজি হয়নি।
জেলেনস্কি এবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি আমরা ইউক্রেনের অঞ্চলগুল্ োছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করার কথা বলি, আমি মনে করি, হতে পারে এইভাবে, বাইডেন পাঁচ মিনিটের মধ্যেও এটি শেষ করতে পারেন। তবে আমরা এতে একমত হব না।’ খবর বার্তা সংস্থা তাস’র।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতির’ মন্তব্যের বিষয়েও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইতোমধ্যেই সেই সুযোগ পেয়েছিলেন। জেলেনস্কি আরো বলেন ‘যুদ্ধের সমাপ্তি ঘটানো একটি ভালো উদ্যোগ। তবে ইচ্ছাটি বাস্তব সম্মত হওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প তার সময়ে ইতোমধ্যেই একবার এই ২৪ ঘন্টা পেয়েছিলেন উল্লেখ করে ইউক্রেনীয় নেতা জোর দেন যে, পূর্ণমাত্রায় না হলেও আমরা তখন যুদ্ধে ছিলাম এবং আমি মনে করি যে, তার হাতে সেই সময়টি ছিল। তবে তার কাছে অবশ্যই অন্য কিছুর অগ্রাধিকার ছিল।’
ইউক্রেনে সহায়তা কমানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনীতিবিদদের কাছ থেকে কিছু ‘বিপজ্জনক সংকেত’ আসছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫৩   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ