স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে - পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে - পরিবেশমন্ত্রী
বুধবার, ১২ জুলাই ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে - পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা হচ্ছে। এলক্ষ্যে শিক্ষাক্রম যুগোপযোগীকরণ এবং একাডেমিক ভবনসহ আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শিক্ষাগ্রহণের উপযুক্ত পরিবেশ পায় তা নিশ্চিত করা হচ্ছে।

আজ মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট একাডেমিক নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এলক্ষ্যে নিজেদেরকে যোগ্য করে তুলতে সুশিক্ষিত হতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বিদ্যালয় ও বাড়ির পরিবেশের মান উন্নয়নে কাজ করতে হবে।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রী ঈদগাহবাজার-নিজবাহাদুরপুর ভায়া সুড়িকান্দি-মাইজগ্রাম দেওয়ান শাহ (রা.) মাজার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এবং বড়লেখা ৬ নম্বর সদর ইউনিয়নে বিনামূল্যে জিআর চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৬:০৭   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ