৩০ থেকে ১০ নম্বর জার্সিতে ফিরলেন মেসি

প্রথম পাতা » খেলাধুলা » ৩০ থেকে ১০ নম্বর জার্সিতে ফিরলেন মেসি
সোমবার, ১৭ জুলাই ২০২৩



৩০ থেকে ১০ নম্বর জার্সিতে ফিরলেন মেসি

আর্জেন্টিনার জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেন লিওনেল মেসি। সেজন্য তাকে এমএলটেন নামেও চেনেন ভক্তরা। তবে ফরাসি ক্লাব পিএসজিতে থাকাকালীন মেসিকে পরতে হয়েছে ৩০ নম্বর জার্সি। আর এবার মার্কিন ক্লাবে যোগ দিয়ে প্রিয় ১০ নম্বরে ফিরলেন আর্জেন্টাইন তারকা।

গত ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে তিন বছরের চুক্তি করেন মেসি। এরপরে বাংলাদেশ সময় সোমবার (১৭ জুলাই) ভোর ৬টায় ‘দ্য আনভেইল’ নামে এক অনুষ্ঠানের মাধ্যমে জগদ্বিখ্যাত ফুটবলার মেসিকে মিয়ামির খেলোয়াড় হিসেবে দর্শকদের সামনে ‘উন্মোচন’ করা হয়।

অনুষ্ঠানে মেসির হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন মিয়ামির মালিকেরা। পছন্দের নম্বর বিশিষ্ট জার্সি পেয়ে মেসিকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায়। মিয়ামির আগে ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলতেন। কারণ সেখানে আগে থেকেই ১০ নম্বর জার্সি ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের দখলে ছিল।

নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে মেসি নিতে চাননি। তিনি ১৯ নম্বর জার্সি চেয়েছিলেন। কিন্তু ফরাসি ক্লাবটি মেসিকে সেই জার্সিও দিতে পারেনি। পরে ৩০ নম্বর জার্সিতে দেখা যায় মেসিকে। অবশ্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসির অভিষেক হয়েছিল ৩০ নম্বর জার্সিতে। তবে ন্যু ক্যাম্পে ১০ নম্বর জার্সি পরেই দীর্ঘদিন খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩৬   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সমতায় শেষ হলো অ্যাতলেটিকো-আর্সেনাল প্রথম লেগ
বিসিবির এডহক কমিটি নিয়ে আইনি লড়াই, বৈধতা চ্যালেঞ্জ করে রিট
৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ