দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বিএনপি : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বিএনপি : আইনমন্ত্রী
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বিএনপি : আইনমন্ত্রী

বিএনপি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তারা (বিএনপি) বাংলাদেশের গ্যাস বিক্রি এবং শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত অ্যাডভোকেট আবু আবদুল্লাহর বাসভবনে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়েছিল, বঙ্গবন্ধুর বিচার যাতে না হয়। এজন্য তারা (বিএনপি) ১৫ বছর দেশ চালিয়েও বিচার কার্য শুরু করেনি। তারা বিচার করার মতো সময় পায়নি! বরং আজ পর্যন্ত বিচার যেন না হয়, সেই চেষ্টা করেছে।

এ সময় আনিসুল হক আরও বলেন, আমরা তো আর ২১ আগস্ট ২০০৪ ভুলে যায় নাই, এই ষড়যন্ত্র তারা করবেই।

এতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, খাড়েরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিরসহ দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:১৯   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ