ফাইনালে পা রাখতে বাংলাদেশের দরকার ২১২

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনালে পা রাখতে বাংলাদেশের দরকার ২১২
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



ফাইনালে পা রাখতে বাংলাদেশের দরকার ২১২

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আম্পায়ারিং বিতর্কের পরও ভারত ‘এ’ দলকে বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশ ‘এ’ দল। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সবগুলো উইকেট হারিয়ে ২১১ রান তুলতেই থেমে গেছে ভারতীয়দের ইনিংসের চাকা।

সেই সুবাদে ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২১২ রানের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বেশ চাপে থাকে ভারত। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান বের করতে হিমশিম খাচ্ছিলো ভারতের ব্যাটাররা। ইনিংসের অষ্টম ওভারে দলীয় ২৯ রানে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব।

এরপর অভিষেক শর্মা ও নিকিন জোসের ৪৬ রানের জুটি লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছিলো বাংলাদেশকে। কিন্তু দলীয় ৭৫ রানে নিকিন মাঠ ছাড়লে শুরু হয় ভারত শিবিরে আসা যাওয়ার মিছিল।

উইকেটের এইকপ্রান্ত ইয়াশ ধুল কামড়ে ধরে রাখলেও অপর প্রান্ত থেকে তেমন একটা সাড়া মিলছিল না। শেষ পর্যন্ত তাকেও ছাড়তে হয় হাল।

ধুলের ৬৬, অভিষেকের ৩৪, সাই সুদর্শনের ২১ ও মানাভ সুথারের ২১ রানে ভর করে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ২১১ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় ভারত।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মাহেদী হাসান, তানজীম হাসান সাকিব ও রাকিবুল হাসান। একটি করে উইকেট যায় রিপন মন্ডল, সাইফ হাসান ও সৌম্য সরকারের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫৮   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ