৩৫ লাখ টাকা বোনাস পেলেন টাইগ্রেসরা

প্রথম পাতা » খেলাধুলা » ৩৫ লাখ টাকা বোনাস পেলেন টাইগ্রেসরা
রবিবার, ২৩ জুলাই ২০২৩



৩৫ লাখ টাকা বোনাস পেলেন টাইগ্রেসরা

ভারতের সঙ্গে সিরিজ ড্র করায় ও পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় জাতীয় দলের নারী ক্রিকেটারদের বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা পাচ্ছেন এই বোনাসের অর্থ।

রোববার (২৩ জুলাই) টিম হোটেলে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে এসে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি।

একইসঙ্গে নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিকে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বিসিবি বস।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১০৭ রানের অনাবদ্য এক ইনিংস খেলেছিলেন ফারজানা। ওয়ানডেতে দেশের কোনো নারী ক্রিকেটারের এটিই প্রথম সেঞ্চুরি।

পাশাপাশি মারুফা আক্তারসহ বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন সিরিজজুড়ে দুর্দান্ত ফর্মে। যে কারণে তাদেরও আলাদাভাবে পুরস্কৃত করছে বোর্ড।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৭   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ