নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ৩০

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ৩০
সোমবার, ২৪ জুলাই ২০২৩



নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ৩০

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় কারখানার কর্মরত আনুমানিক ৩০ জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জনকে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বড়িতে পাঠানো হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। বেশিরভাগই আগুনের ধোঁয়ায় আহত হন।

ফকির এপারেলসের সহকারী ব্যবস্থাপক বোরহান উদ্দিন ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের প্রশিক্ষিত ফায়ার ফাইটাররা আগন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে আহত ২৭ জন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কেউই গুরুতর আহত নন।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে জানান, আগুন ত্রিশ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কেউ দগ্ধ হন নি। তবে ২৫-৩০ জনের মত আহত হয়েছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৮   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা
সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
নেত্রকোণায় ২০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালা শুরু
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ