দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর তাই বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার রৌমারী উপজেলা মিলনায়তনে তার নির্বাচনী এলাকায় (কুড়িগ্রাম-২ রৌমারী-রাজিবপুর-চিলমারী) মা-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পূর্বসুরীরা জীবন উৎসর্গ করে জাতিকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছেন। সেই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজকের শিশু ২০৪১ এর উন্নত বাংলাদেশের কারিগর। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। কারণ প্রাথমিক শিক্ষাই জাতির ভিত গঠনে নিয়ামক ভূমিকা পালন করে।
তিনি বলেন, বছরের প্রথম দিন রঙিন বই সরবরাহ, উন্নত অবকাঠামো, তথ্য-প্রযুক্তির ব্যাপক ও কার্যকর ব্যবহার, যথাযথ মনিটরিং এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ নতুন আঙ্গিকে শিশুদের পাঠদানে নিয়োজিত রয়েছে।
শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে অভিভাবকদের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অচিরেই স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পরিচালক মিজানুর রহমান, রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৬   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ