সৌদিতে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রাতে নামছে রোনালদো

প্রথম পাতা » খেলাধুলা » সৌদিতে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রাতে নামছে রোনালদো
শনিবার, ১২ আগস্ট ২০২৩



সৌদিতে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রাতে নামছে রোনালদো

আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের ৪১ বছরের ইতিহাসে যে দলটা কখনোই ফাইনালে উঠতে পারেনি তারাই আজ স্বপ্নের ফাইনালে শিরোপা জিততে মাঠে নামবে। আর এর সবটাই হয়েছে পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর বদৌলতে। কাঙ্ক্ষিত শিরোপা থেকে এক জয় দূরে আল নাসর।

শনিবার (১২ আগস্ট) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

এ শিরোপা জিতলে সৌদি আরবে প্রথম শিরোপার স্বাদ পাবেন পর্তুগিজ সুপারস্টার। চলতি আসরে চার গোল দিয়ে সর্বোচ্চ গোলস্কোরার এখন সিআরসেভেন। সেমিফাইনালে রোনালদোর একমাত্র গোলে আল-শরতাকে হারিয়ে টুর্নামেন্টটিতে প্রথমবার ফাইনালে উঠে তার দল।

আর আরেক সেমিফাইনালে আল-শাবাবকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপার লক্ষ্যে আল-হিলাল। সবশেষ ২০১৯ সালে রানার্সআপ হয়েছিল সৌদি এ ক্লাবটি। নিজেদের শেষ পাঁচ দেখায় আল-হিলালের ৩ জয়ের বিপরীতে আল-নাসর জিতেছে মাত্র একটিতে। আর ড্র হয়েছে এক ম্যাচ।

ইপিএল কিংবা লা লিগা নিয়ে সমর্থকের মধ্যে যে উত্তেজনা দেখা যায় সে তুলনায় সৌদি লিগ পিছিয়ে আছে অনেকখানি। তবে প্রশ্ন যখন ফুটবলের ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তখন সমর্থকরা উত্তরটাও খুঁজে নিয়েছেন নিজেদের মতো করেই। হোক না সৌদি লিগ! তবে সমর্থকদের মধ্যে নিজেদের আইডলের দলের ফাইনাল খেলা দেখা নিয়ে আগ্রহে ভাটা পড়েনি একটুও।

কিছুদিন আগেই লিভারপুল থেকে আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। যাকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছেন রোনালদো। দুই তারকার মিশেলে আল নাসর শিরোপা নিজেদের ঘরে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার পালা।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৫   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোল
হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি
মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পীকারের অভিনন্দন
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ