বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া

রাশিয়া তার দূর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকা থেকে ২,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।
জরুরি কর্মকর্তারা রবিবার বলেছেন, ক্রান্তীয় ঝড় খানুন এর প্রভাবে এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর এই লোকদের সরিয়ে নেয়া হয়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, রাশিয়ার দূর ‘প্রিমোরি (অঞ্চল) থেকে ৪০৫ শিশুসহ ২,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।’
মন্ত্রণালয় জানিয়েছে, চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ‘প্রিমোরি অঞ্চলের প্রায় ৫,০০০ ভবন প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা এই অঞ্চলে ১৩টি অস্থায়ী আবাসন কেন্দ্র স্থাপন করেছে।
তাস নিউজ এজেন্সি জানায়, উসুরিয়স্ক শহরে বন্যা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।
খানুন এই সপ্তাহের শুরুতে কোরীয় উপদ্বীপের দিকে বৃত্তাকার পথ নেওয়ার আগে জাপানে আঘাত হানে।
ঝড় দক্ষিণ কোরিয়াতে তাদের জাম্বোরি ক্যাম্প সাইট থেকে কয়েক হাজার স্কাউটকে সরিয়ে নিতে বাধ্য করেছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৩৯   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ