দেশত্যাগে চেষ্টার অভিযোগে দেড় শ’ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশত্যাগে চেষ্টার অভিযোগে দেড় শ’ রোহিঙ্গা গ্রেপ্তার
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



দেশত্যাগে চেষ্টার অভিযোগে দেড় শ’ রোহিঙ্গা গ্রেপ্তার

দেশত্যাগে চেষ্টার অভিযোগে মিয়ানমারে প্রায় দেড় শ’ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১২৭ রোহিঙ্গা পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সংস্থা এএফপি জানায়, রাজ্যের প্রশাসনিক পর্ষদের মুখপাত্র অং মিয়াত কিয়াউ সেইন বলেন, গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় মোন রাজ্যের একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাবন্দি রয়েছেন। অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান তিনি।

রাখাইনে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন অভিযানে অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে রোহিঙ্গাদের স্বপ্রণোদিত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার ব্যর্থ হওয়ায় বাংলাদেশে দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এই রোহিঙ্গাদের স্বভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও এখনও তা কার্যকর হয়নি। আগে থেকে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে চার লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪০   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ