শিক্ষার্থীদের দেশে ধরে রাখতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চসিক মেয়র

প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীদের দেশে ধরে রাখতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চসিক মেয়র
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



শিক্ষার্থীদের দেশে ধরে রাখতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চসিক মেয়র

শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়ে সাম্পান রেস্তোরাঁ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সদস্যদের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। এজন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও জানান, বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রেখে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মেয়র কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন। এ ছাড়া সংগঠনের সদস্য সদ্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা এবং টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।

টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মন্জু, সাবা ডিস্ট্রিবিউশনের কর্নধার লায়ন মো. আমান উল্লাহ, এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী।

স্বাগত বক্তব্য দেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মো. আলী আকবর ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সিটি মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া, টিসিজেএর সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ এবং নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম ও রবিউল হোসেন টিপু।

বাংলাদেশ সময়: ১৩:১১:৩৩   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ