শর্তসাপেক্ষে বেতন বাড়ছে নারী ফুটবলারদের

প্রথম পাতা » খেলাধুলা » শর্তসাপেক্ষে বেতন বাড়ছে নারী ফুটবলারদের
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



শর্তসাপেক্ষে বেতন বাড়ছে নারী ফুটবলারদের

বেতন ভাতা বাড়ানোর দাবিতে কিছুদিন আগেই ক্যাম্প বর্জন করেছিলেন জাতীয় নারী দলের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশ্বাস পেয়ে ক্যাম্পে ফিরেও এসেছিলেন তারা কিছুদিন আগেই। প্রতিশ্রুতি অনুযায়ী মেয়েদের বেতন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে বেতনভাতা মেয়েদের দাবি অনুযায়ী বাড়ছে না। সাবিনাদের দাবি ছিল ন্যুনতম ৫০ হাজার টাকা বেতন দিতে হবে তাদের। আর বাফুফে তাদের সেই বেতন বাড়িয়ে ৪০ হাজার করছে।

একইসঙ্গে শর্ত জুড়ে দিয়েছে ফেডারেশন। জাতীয় দলের ৩১ ক্রিকেটারকে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এই তিন ক্যাটাগরিতে ভাগ করেছে বাফুফে। আর বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি হবে ক্যাটাগরিভিত্তিক। ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত বেতন পাবেন ফুটবলাররা।

এর আগে ফুটবলারদের বেতন ছিল সর্বোচ্চ ২০ হাজার টাকা। যা পেতেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে।

একইসঙ্গে ফুটবলারদের কোড অব কন্ডাক্টের আওতায় আনতে যাচ্ছে বাফুফে। সেখানে শর্ত হিসেবে থাকছে হুট করে অনুশীলন বয়কট করা যাবে না, সংবাদমাধ্যমের সঙ্গে ইচ্ছামতো কথা বলা যাবে না। এছাড়াও ছুটিতে থাকার সময় অন্য কোথাও না খেলার শর্তও ফুটবলারদের জুড়ে দিয়েছে ফেডারেশন।

কোনো ফুটবলার শর্ত ভঙ্গ করলে চুক্তি থেকে বাদ পরার পাশাপাশি সেই ফুটবলারের ওপর শাস্তির বিধানও রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৪১   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোল
হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি
মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পীকারের অভিনন্দন
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ