লিগে রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের প্রথম জয়

প্রথম পাতা » খেলাধুলা » লিগে রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের প্রথম জয়
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



লিগে রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের প্রথম জয়

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে পরপর দুই ম্যাচে হেরেছে আল-নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী। যেখানে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা।

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ আগস্ট) রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল-নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় নাসর। দলের হয়ে ৩টি গোল করেছেন রোনালদো। আর জোড়া গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে।

গত ১৪ আগস্ট আল-ইত্তিফাকের বিপক্ষে ২-১ গোলের পরাজয় দিয়ে নতুন মৌসুমের লিগ শুরু করে আল-নাসর। ম্যাচটিতে দলে ছিলেন না বড় তারকা রোনালদো। তবে ১৮ আগস্ট পরের ম্যাচে মাঠে নামেন সিআরসেভেন। কিন্তু আল-তাউনের বিপক্ষে সেই ম্যাচটিতেও ২-০ গোলের হার দেখতে হয়েছে নাসরকে। এবার তৃতীয় ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিলেন রোনালদো। যেখানে হ্যাটট্রিক করে গুরুদায়ত্বি পালন করেন তিনি। এটি রোনালদোর ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

ম্যাচের ৩৮, ৫৫ ও ৯৬তম মিনিটে গোল করেন রোনালদো। এছাড়া সাদিও মানে ২৭ ও ৮১ মিনিটে গোল করেন। সেনেগালের এই তারকার সামনেও এ দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল। তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআরসেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৮   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ