বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৩তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে এক অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ১২৩তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

১৩ সপ্তাহের এই কোর্সে বিমান বাহিনীর ১৬ জন এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর এক জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এসময় সেরা নৈপুণ্যের জন্য স্কোয়াড্রন লিডার মির্জা মোহাম্মদ আশফাককে বিমান বাহিনী প্রধানের ট্রফি প্রদান করেন।

আইএসপিআর জানিয়েছে, প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে সার্ভিস, ইন্টার সার্ভিস এবং জয়েন্ট সার্ভিস পরিমণ্ডলে কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে।

এই কোর্সে অফিসার প্রেরণের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান বিমান বাহিনী প্রধান।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫২   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ