আজ মধ্যরাত থেকে আবারো কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

প্রথম পাতা » চট্টগ্রাম » আজ মধ্যরাত থেকে আবারো কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



আজ মধ্যরাত থেকে আবারো কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

প্রায় সাড়ে চার মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে আবারো কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) রাঙ্গামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পল্টুন মেরামত, মাছের অবতরণ ঘাটগুলো পুনঃসংস্কারসহ নানান কার্যক্রম শেষ হয়েছে। মাছের অবতরণ সময় নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে সভা করা হয়েছে। দীর্ঘ সময় হ্রদে মাছ আহরণ বন্ধ থাকার কারনে আশা করছি এবার মাছের উৎপাদন বেশী হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বাসসকে জানান, প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে হ্রদে আবারো মৎস্য আহরণ শুরু হবে। কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় এখানকার সাধারণ ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ অত্যন্ত খুশি আশা করছি এবার মাছের আহরণ ভালো হবে।
স্থানীয় জেলে রতন কুমার দে বাসসকে বলেন, মাছের প্রজনন বৃদ্ধির জন্য কাপ্তাই হ্রদে তিন মাস মৎস্য আহরণ বন্ধ থাকার কথা থাকলেও এবার তা বৃদ্ধি করে প্রায় সাড়ে চার মাস করা হয়। নিষেধাজ্ঞা শেষে আজ রাতে আমরা আবারো মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আমরা এবার ভালো মাছ আহরণ করতে পারবো। বন্ধকালীন সময়ে বেকার জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ৭২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় ১ মে থেকে এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাসের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু কাপ্তাই হ্রদে হ্রদে পানির পরিমাণ কম থাকায় দুই দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ১ সেপ্টেম্বর থেকে আবারো শুরু হবে মৎস্য আহরণ।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৫   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ