গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের শ্রদ্ধা
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত দুই শতাধিক যুগ্ম সচিব।
আজ বুধবার দুপুরে ২১ ও ২২তম বিসিএসের এসব কর্মকর্তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে কর্মকর্তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য ২১ ও ২২তম বিসিএসের ২২১ কর্মকর্তা সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবরা আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৮:১১:২৪   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ