সরকার সিন্ডিকেট ঠেকানোর চেষ্টা করছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার সিন্ডিকেট ঠেকানোর চেষ্টা করছে : সংসদে বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



সরকার সিন্ডিকেট ঠেকানোর চেষ্টা করছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

সংসদ ভবন, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। কারণ এই সিন্ডিকেট সারাদেশে একতরফাভাবে পণ্যের মূল্য বৃদ্ধিতে কারসাজি করছে।
‘বাণিজ্য সংগঠন (সংশোধন) বিল, ২০২৩’ পাসের প্রক্রিয়ায় সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, “আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব, কারণ কিছু গোষ্ঠী একতরফাভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে যা নিম্ন আয়ের মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে।”
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক উদ্যোগের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করেছে, এই দাম না মানলে সরকার এসব পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে সেগুলো আমদানি করবে। তবে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন ব্যাপার বলে তিনি উল্লেখ করেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে বিরোধী দলের সদস্যরা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
গরুর মাংসের মূল্যবৃদ্ধির বিষয়ে ঠাকুরগাঁও-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ভারতে প্রতি কেজি গরুর মাংস আড়াইশ টাকায় বিক্রি হলেও দেশে এখন তা বিক্রি হচ্ছে ৮০০ টাকার ওপরে।’
সুনামগঞ্জ-৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, গরুর মাংসের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১২:০৩   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ