আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে : আইনমন্ত্রী
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলো বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে মন্ত্রী আখাউড়ায় আসেন। বৃহস্পতিবার সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া হওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় আইনমন্ত্রী তার বক্তব্যে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চান। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলেও তিনি জানান।

আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল হোসেন প্রমুখ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বিকেলে কসবায় একটি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩৩   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ