রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ

অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে যেতে পারত ভারত। কার্যত তাদের লড়াইয়ে টিকিয়ে রাখেন শুভমান গিল। তবে তার বিদায়ও বাংলাদেশের জয়ের পথের বাধা দূর করতে পারেনি। এরপর অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর চোখ রাঙাতে থাকেন। সেই চোখে চোখ রেখে লড়াইয়ের লাগাম পুরোপুরি নিজেদের করে নিয়েছেন মুস্তাফিজ-সাকিবরা। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

১২ বলে ভারতের দরকার ছিল মাত্র ১৭ রান। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানের কার্যকারিতা সবারই জানা। ৪৮তম ওভারে আক্রমণে এসেই মুস্তাফিজ শার্দুলকে ফেরান। তবে স্বল্প পুঁজি তখনও বাংলাদেশকে স্বস্তিতে রাখতে দিচ্ছিল না। প্যাটেল চারের বাউন্ডারি মেরে আবারও পাল্টা হুমকি দিয়ে রাখেন। এরপরই ফের মুস্তা-র ঝলক। তাকে তুলে মারতে গিয়ে তানজিদ তামিমের তালুবন্দী হন প্যাটেল।

এরপর শেষ ওভারে টাইগারদের প্রয়োজন ছিল এক উইকেট, আর ভারতের সামনে সমীকরণ ৬ বলে ১২ রানের। আগেই দুই উইকেট নিয়ে অভিষেক রাঙানো তানজিম হাসান সাকিব প্রথম তিন বলই ডট দেন।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৩   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল
মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির
চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি
ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল
এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ