মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন : হানিফ

প্রথম পাতা » খুলনা » মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন : হানিফ
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন, তা প্রমাণিতও হয়েছে। আদালতে তার শাস্তি হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবরা মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তির বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে। তাই মিথ্যাচার করা মানবাধিকার কর্মী আদিলুর পক্ষ নিচ্ছেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামাত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সেই জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা স্বীকার করে হানিফ বলেন, সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও দরিদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৮   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপনে অবহিতকরণ সভা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী
তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল
চুয়াডাঙ্গার হাটগুলোতে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
যশোরে নিখোঁজের ১ মাস পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ