অবশেষে মুক্তি পেল ‘অন্তর্জাল’

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে মুক্তি পেল ‘অন্তর্জাল’
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



অবশেষে মুক্তি পেল ‘অন্তর্জাল’

অবশেষে দেশের ৩৪ হলে মুক্তি পেল ‘অন্তর্জাল’ চলচ্চিত্র। দেশের গণ্ডি পেরিয়ে একই দিনে যুক্তরাষ্ট্র ও কানাডার দেড় শ হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। বলা হচ্ছে, এটিই বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। শুক্রবার বাংলাদেশ সহ কানাডা ও আমেরিকার ১৮৪ থিয়েটারে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল।

একাধিকবার তারিখ পরিবর্তন করে অবশেষে শুক্রবার সিনেমাটি উন্মুক্ত হলো।

হলের তালিকা প্রকাশ করে দীপন দর্শকের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, “আমাদের সিনেমা অন্তর্জাল কাল থেকে সিনেমা হলে। আপনারা সিনেমা হলে এলে আমাদের সব কষ্ট স্বার্থক হবে। অনেক ভালবাসা আপনাদের জন্য।
জয় হোক বাংলা সিনেমার।”

সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৩:১১:২৭   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ