চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ছাদিকুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহসীন আলম জানান, উপপরিদর্শক কামাল উদ্দিন একদল পুলিশ নিয়ে বাবুরহাট এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে সেখানে অবস্থান করছিলেন।
ভোর ৪টার দিকে আটক ছাদিকুর রহমান একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে থাকলে তা পুলিশের নজরে পড়ে। এসময় তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার ব্যাগের ছোট হলুদ রঙের ৫০টি প্যাকে মোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সজীব জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বাড়ি চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী এলাকায়।
তার বাবার নাম বজলুর রহমান। চাঁদপুরে এখন পর্যন্ত ইয়াবার সর্বোচ্চ চালান উদ্ধারের ঘটনায় এটিই প্রথম।

১০ হাজার পিস ইয়াবাসহ আটক ছাদিকুর রহমানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৩১   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ