ময়মনসিংহ থেকে অপহৃত মাদরাসাছাত্রী টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহ থেকে অপহৃত মাদরাসাছাত্রী টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



ময়মনসিংহ থেকে অপহৃত মাদরাসাছাত্রী টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ধোবাউড়া থেকে অপহৃত ১৫ বছর বয়সী মাদরাসাছাত্রীকে টঙ্গীর গাজীপুরা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী মো. সেলিম মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর পোড়াবাড়ি ইউনিট। সেলিম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কৃষ্ণপুর গামারীতলা গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ এলাকা থেকে ভিকটিম উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১-এর স্পেশালাইজড কম্পানি পোড়াবাড়ির কম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (পদাতিক) কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, চলতি বছরের ৩০ আগস্ট সকাল ৯টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বাঘমারা এলাকার রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করা হয়। এই ঘটনায় ভিকটিমের বড় বোন আছিয়া খাতুন বাদী হয়ে সেলিমকে প্রধান আসামি ও দুই বা তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিকটিম উদ্ধারের চেষ্টা চালায়।

র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১-এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (পদাতিক)-এর নেতৃত্বে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ এলাকার সাতাইশ পশ্চিমপাড়ার খন্দকার আসলামের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মামলার প্রধান আসামি মূল অপহরণকারী সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:২০:১৬   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
তথ্যমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ