বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৩ : একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির মাননীয় সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, খালেদা খানম এমপি এবং নার্গিস রহমান এমপি অংশগ্রহণ করেন।

সভায় ৩৯তম ও ৪০তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং উক্ত বৈঠকদ্বয়ে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

মন্ত্রণালয় কর্তৃক আমদানীকৃত জ্বালানি দ্রব্য বিক্রয় বা বিতরণ সিস্টেম অটোমেশনপূর্বক সঠিকভাবে পর্যবেক্ষণ করে কোন অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ, ভূতাত্ত্বিক জরিপের কার্যক্রম চলমান রাখা এবং দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা ও প্রয়োজনে পাহারাদার নিয়োগ করাসহ আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য স্থায়ী কমিটি সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-র আওতায় এলাকাসমূহে লোডশেডিং হ্রাসে গৃহীত পদক্ষেপ এবং দেশে কয়লা, তরল জ্বালানী ও প্রাকৃতিক গ্যাস নির্ভর নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রসমূহের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের প্রকৃত চাহিদা নিরূপন করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি।

পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানসহ অবৈধ বিদ্যুৎ লাইন অতি জরুরি ভিত্তিতে বিছিন্নকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন সনাক্তকরণ পূর্বক পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে স্থায়ী কমিটি।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদনের নিমিত্ত সঠিক রূপরেখা প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও দূরীকরণে করণীয় সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটির দ্বিতীয় সাব-কমিটির রিপোর্ট বৈঠকে গৃহীত হয়।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও অন্যান্য কর্মকর্তাগণ, অধীনস্থ সংস্থাসমূহের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৪   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লট দুর্নীতি অভিযোগে শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড
প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’
২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে : টিআইবি
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল
শরীয়তপুর যৌথ বাহিনীর অভিযানে ৯৫ ককটেল উদ্ধার, আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ