স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব শিশুকে উদ্যমী হতে হবে : জাকির

প্রথম পাতা » খেলাধুলা » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব শিশুকে উদ্যমী হতে হবে : জাকির
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব শিশুকে উদ্যমী হতে হবে : জাকির

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব শিশুকে উদ্যমী হয়ে দেশ গঠনের পাশাপাশি নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য বর্তমান সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছে।
তিনি আজ কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেছেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশুকে ধৈর্যশীল, শৃংখলা, নিয়মানুবর্তিতা ও সহিষ্ণুতা শেখায়। সে লক্ষ্যেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশ সুপার আল হাসান মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আালী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৬   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ