আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নেয়ামতপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার গতানুগতিক প্রক্রিয়া। বিচলিত হওয়ার কিছু নেই। আমেরিকার ভিসা নীতি নিষেধাজ্ঞা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক প্রক্রিয়াতে রয়েছে এবং আগামীতে স্বাভাবিক প্রক্রিয়াতে কাজ করবে।

এ সময় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন!

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২৪   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ