ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এল এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন

প্রথম পাতা » খুলনা » ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এল এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এল এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৬ চালানে ভারত থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রায় এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৫০ হাজার ২৮০ ব্যাগে এই স্যালাইন বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন। রপ্তানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।

এ নিয়ে ৬টি চালানে একই প্রতিষ্ঠান এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি করেছে।

গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন।

প্রতি পিস স্যালাইন ভারত থেকে কেনা দাম দাঁড়াচ্ছে ৬১ টাকা ৩৫ পয়সা। পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।

আমদানিকারকের প্রতিনিধি জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪০   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ