রাশিয়া অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

প্রথম পাতা » খেলাধুলা » রাশিয়া অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



রাশিয়া অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

রাশিয়ান অনুর্ধ্ব-১৭ দলের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এর আগে উয়েফাও রাশিয়ার ছোটদের দলটিকে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অনুমতি দেয়। এর মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বিশ^কাপে খেলার পথে আর কোন বাঁধা থাকলো না রাশিয়ার। তবে বাছাইপর্বে অংশ না নেয়ায় আগামী মাসে ইন্দোনেশিয়ায় অনুর্ধ্ব -১৭ বিশ^কাপে অবশ্য অংশ নিতে পারবে না রাশিয়া।
গত সপ্তাহে রাশিয়ান যুব দলটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল উয়েফা। কিন্তু ইউক্রেনে চলমান আগ্রাসনের কারনে রাশিয়ান জাতীয় দলকে নিষিদ্ধের ঘোষনা বহাল রয়েছে।
ফিফা জানিয়েছে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে যুব দলটি খেলতে পারবে। তবে তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় প্লেয়িং কিট কোথাও ব্যবহার করা যাবেনা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আগ্রাসনের পর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছিল। ফিফার সাথে একমত পোষন করে উয়েফাও সব ধরনের ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৬   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ