নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান সদক্ষিণ শেষে পুনরায় মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ইন্সট্রাক্টর দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ হাসেম, কৃর্তিবাস দাস, মো. ইমরান হোসেন, ইখতিয়ার হোসেন, উম্মে সালমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা।

এছাড়া দিবসটি উপলক্ষে নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১১   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ