৭০ বছরের বৃদ্ধকে গুলি করে হত্যায় ১১ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » চট্টগ্রাম » ৭০ বছরের বৃদ্ধকে গুলি করে হত্যায় ১১ জনের যাবজ্জীবন
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



৭০ বছরের বৃদ্ধকে গুলি করে হত্যায় ১১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে গৃহকর্তা মকবুল আহম্মদকে (৭০) গুলি হত্যা ও ডাকাতি মামলায় ১১ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন৷ এ সময় প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। আদালতে রায়ের সময় আসামি হোসেন ওরফে পাটওয়ারী নামের এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিপি ও নুর নাহার নামে দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন ওরফে পাটওয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর, আবুল কালাম বাহার।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গা শিবপুর গ্রামের আবুল খায়ের মাস্টার বেপারী বাড়ির মকবুল আহম্মদের ঘরে মুখোশধারী এক দল ডাকাত হানা দেয়। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা মকবুল আহম্মদের বুকে গুলি করেন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান মকবুল।

এ সময় ওই ঘরে থাকা মূল্যবান মালমাল ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত দল। এ ঘটনায় পরদিন অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম। পরে মামলাটি তদন্ত করেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সেই সময়ের উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম ভূঁইয়া।

২০০৫ সালের ২৯ ডিসেম্বর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ১১ আসামির যাবজ্জীবন ও দুজনকে বেকসুর খালাস দেন আদালত। অন্য এক আসামি মামলা চলার সময় মারা যান।

বাংলাদেশ সময়: ১৫:২১:০০   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ