ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রশাসনের প্রস্তুতি

প্রথম পাতা » চট্টগ্রাম » ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রশাসনের প্রস্তুতি
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রশাসনের প্রস্তুতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ থেকে রক্ষায় মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ২৮৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এছাড়া জরুরী প্রয়োজনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম ও হটলাইন নাম্বার (০২৩৩৪৪৪১৪৮৩, ০১৭০০-৭১৬৬৯৮) চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার উপকূল তীরবর্তী ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা মাইকিং করে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া জন্য কাজ করছেন। ১৮৫টি স্থায়ী ও ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী হিসেবে ব্যবহারের জন্য মোট ২৮৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ১০ লাখ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। ত্রাণ সামগ্রী ও শুকনো খাবারের জন্য ৬ লাখ ২০ হাজার টাকা এবং ৪৫০ টন চাল মজুদ রয়েছে। স্বপ্নযাত্রার ১৭টি অ্যাম্বুলেন্সসহ সরকারি-বেসরকারি প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩ হাজার ২৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। কোস্টগার্ডের রেসকিউ বোর্ড এবং ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইন রাফিন সরকার, সিভিল সার্জন ডা. আহম্মদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়াসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৪   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ