ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



ঝিনাইদহে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মোহাম্মদ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় প্রেসব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ মীর আবিদুর রহমান এ তথ্য জানান।

এরআগে সোমবার গোপন খবরে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও সাতক্ষীরা পুলিশের সহায়তায় সাতক্ষীরার শ্যাম নগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে, মনিরুজ্জামান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভ্যাটখালী গ্রামের আজিজ গাজীর ছেলে এবং হেলাল উদ্দীন খুলনার দাকোপ উপজেলার চালনা গ্রামের হবিবুল্লাহের ছেলে।

অতিরিক্ত পুলিশ মীর আবিদুর রহমান জানান, আন্তঃবিভাগীয় চোর চক্রের মূলহোতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:৫০   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ