‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪১তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪১তম বৈঠক
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪১তম বৈঠক

একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪১তম বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান, কানিজ ফাতেমা আহমেদ এবং আফরোজা হক বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত ৩০তম, ৩৩তম ও ৩৪তম বৈঠকের গৃহীত সিদ্ধানÍ যথাক্রমে নং ১০(২) ও ১০(৪), ১২(৫) ও ১২(৭) এবং ১০(১) এর বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া, গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া, মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর/সংস্থা/অধিপ্তরের বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর কাজ দক্ষতার সাথে দায়িত্ব পালন করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সাবেক যোগাযোগ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন মৃত্যুবরণ করায় কমিটির পক্ষ হতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বৈঠক শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৬   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ