ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

রান তাড়ায় শুরুতেই ড্রেসিং রুমের পথ ধরলেন জিসান আলম। তাতে প্রথম ম্যাচের মতো ব্যাটিং ধসের শঙ্কা জেগে উঠল। তবে এবার তা হতে দিলেন না আশিকুর রহমান ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরি করলেন আশিকুর, রিজওয়ান খেললেন আশি ছোঁয়া ইনিংস। দুজনের নৈপুণ্যে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল পেল সহজ জয়।

ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২৪৩ রান ৩৭ বল হাতে রেখেই টপকে গেছে আহরার আমিনের দল।

২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ফিরে যান জিসান। তবে ওই ধাক্কা সামলে নেন আশিকুর ও রিজওয়ান। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ২০২ রানের জুটি। জয়ের জন্য ২৪ রান বাকি থাকতে ক্যাচ আউট হন ১২ চার ও ৫ ছক্কায় শতক হাঁকানো আশিকুর। ১৩১ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আরিফুল ইসলাম খালি হাতে ফিরলেও আহরারকে নিয়ে ম্যাচ শেষ করেন রিজওয়ান। ৪ চার ও ২ ছক্কায় ১০৯ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় দলকে দারুণ শুরু এনে দেন রুদ্র প্যাটেল ও ভৈভব সুরিয়াভানশি। উদ্বোধনী জুটিতে ১১৭ বলে দুজন যোগ করেন ১২২ রান। সুরিয়াভানশি ৭৫ ও রুদ্র ৬৪ রান করে আউট হলে কমে আসে রানের গতি। চার নম্বরে আনুশ গোসাইয়ের ৪২ ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইকবাল হোসেন। মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিক ধরেন ২টি করে শিকার। একই মাঠে শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৯   ৩২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ