নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাবিবুর রহমান

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাবিবুর রহমান
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাবিবুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা। আজ ১৯ নভেম্বর রবিবার সকালে তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী কাল সোমবার নির্বাচন কমিশনের নিয়ম মেনে মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, সকলেই সালাম ও শুভেচ্ছা নিবেন। মহান আল্লাহর অশেষ রহমতে ২০৫, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন ফরম উঠালাম। আগামীকাল ২০ নভেম্বর ২০২৩, সোমবার সকাল ১০ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, আাওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মনোনয়ন ফর্ম জমা দেব, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, দীর্ঘ রাজনৈতিক জীবনের এই স্বীকৃতিটুকু যেন আল্লাহ দান করেন ।

বাংলাদেশ সময়: ১৮:২৩:১১   ৭২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ