দুই টেস্ট খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

প্রথম পাতা » খেলাধুলা » দুই টেস্ট খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



দুই টেস্ট খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটাররা। ভিন্ন দুটি ফ্লাইটে ১৭ জন খেলোয়াড় ঢাকার পৌঁছান বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক বিভাগ থেকে জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর হয়ে ঢাকায় আসেন ৩ ক্রিকেটার। এর কিছুক্ষণ পর দুবাই হয়ে আসেন আরো ১৪ জন।
দুই ফ্লাইট মিলিয়ে ১৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন।

জানা গেছে, বাকিরা আসবেন আগামীকাল রাতে। তারা অবশ্য সরাসরি প্রথম টেস্টের ভেন্যু সিলেটে চলে যাবেন। আজ রাতে যারা এসেছেন, তারা সিলেটের উদ্দেশে রওয়ানা করবেন আগামীকাল সকাল সাড়ে ১০টায়।

বাংলাদেশ দল ঢাকা থেকে সিলেট যাবে আগামীকাল রাত ৮টায়।

আগামী পরশু সিলেটে অনুশীলন শুরু করবে দুই দল। সিরিজের প্রথম ম্যাচে ২৮ নভেম্বর। পরেরটি ৬ ডিসেম্বর ঢাকায়।

বাংলাদেশ সময়: ২৩:০৯:১১   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ