নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকের এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করছে দুই দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে সম্পূর্ণ তরুণ এক দল নিয়ে খেলছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও। কিউইদের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে শাহাদত হোসেন দিপুর।

বাংলাদেশ একাদশ :
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ :
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। নতুন নিয়মে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১১:০১:৫৮   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ