বুদ্ধিকে মোহমুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞান চর্চা - সংস্কৃতি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুদ্ধিকে মোহমুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞান চর্চা - সংস্কৃতি সচিব
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



বুদ্ধিকে মোহমুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞান চর্চা - সংস্কৃতি সচিব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর মধ্যে ছিল প্রগাঢ় বন্ধুত্ব। এ বন্ধনের সূত্র ধরেই রবীন্দ্রনাথ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পাঠে মনোনিবেশ করেন। ১৯৩৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ সংকলন ‘বিশ্বপরিচয়’ গ্রন্থে উল্লেখ করেন, ‘বুদ্ধিকে মোহমুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞান চর্চা’। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের এ যুগে ও বৈশ্বিক প্রেক্ষাপটে এর যথার্থতা নিঃসন্দেহে প্রতীয়মান হয়।

সচিব আজ রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘স্যার জগদীশ চন্দ্র বসু মুক্ত দর্শনের বিজ্ঞানী’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সৌমিত্র চক্রবর্তী। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা অফিসার সাইদ সামসুল করীম।

বাংলাদেশ সময়: ২১:৪৯:৩৭   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ