দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের দায়িত্বে বন্ড

প্রথম পাতা » খেলাধুলা » দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের দায়িত্বে বন্ড
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের দায়িত্বে বন্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ এর দল পার্ল রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। আগামী মৌসুমে পার্লের ডাগআউটে দেখা যাবে বন্ডকে। সাবেক কোচ জেপি ডুমিনির স্থলাভিষিক্ত করা হয়েছে বন্ডকে।

নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড কোচিংয়ের সাথে যুক্ত আছেন লম্বা সময় ধরেই। দারুণ সমৃদ্ধ বন্ডের কোচিং ক্যারিয়ার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচিংয়ে বেশ পরিচিত মুখ তিনি।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন বন্ড। এই সময়ে চারটি আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। একই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা আইএল টি-টোয়েন্টির দল এমআই এমিরেটসের দল এমআই এমিরেটসের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন বন্ড। এছাড়া বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে শেন বন্ডের।

২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএ২০ এর আগামী মৌসুম। ১২ জানুয়ারি ঘরের মাঠে প্রোটিয়ারা ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পার্ল। দলের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে ডেভিড মিলারকে।

বাংলাদেশ সময়: ১০:২০:৪৪   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ