বাংলাদেশ-নিউজিল্যান্ড-টেস্ট: ১০৪ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশ-নিউজিল্যান্ড-টেস্ট: ১০৪ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



বাংলাদেশ-নিউজিল্যান্ড-টেস্ট: ১০৪ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে নিয়ে ১০৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের চা-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ।
৭ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে চা-বিরতি পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেটে ১১১ রান করেছে বাংলাদেশ।
দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৮ ও জাকির হাসান ১৭ রানে আউট হন। ২৬ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৮৫ রান যোগ করেছেন তারা।
শান্ত ৪৮ ও মোমিনুল ৩৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের প্যাটেল ১ উইকেট নেন।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৭ রানের লিড পেয়েছিলো কিউইরা।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৮   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ