ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলে তিনি প্রার্থী হবেন কি-না তা নিশ্চিত নয়।
ম্যাসাচুসেটসের ওয়েস্টনে মঙ্গলবার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারীকে বাইডেন বলেন, ট্রাম্প নির্বাচনে অংশ না নিলে আমারটাও নিশ্চিত নয়। কিন্তু তাকে আমরা জিততে দিতে পারি না।
তিনি সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনির বক্তব্যের প্রশংসা করেছেন। লিজ চেনি রোববার সতর্ক করে বলেছেন, দু’বারের অভিশংসিত সাব্কে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হবে।
এছাড়া ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের পাশাপাশি আটলান্টিক ম্যাগাজিন ট্রাম্পের প্রত্যাবর্তনের বিষয়ে সতর্ক করেছে। বাইডেন সে কথাও তুলে ধরেছেন।
এদিকে ওয়াশিংটনে ফিরে আসার পর সাংবাদিকরা আবারো বাইডেনের কাছে জানতে চেয়েছেন ট্রাম্প বিহীন নির্বাচনে তিনি লড়বেন কি-না।
জবাবে বাইডেন বলেছেন, ট্রাম্প নির্বাচনে অংশ নিলে আমাকেও নিতে হবে।
ট্রাম্প যদি নিজেকে প্রত্যাহার করে নেন, তাহলে আপনিও কি তাই করবেন?
বাইডেন বলেন, না, দেখা যাক।
উল্লেখ্য, বাইডেনের বয়স নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এ প্রেক্ষিতে কোন কোন ডেমোক্রেট নতুন প্রার্থীর জন্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৫   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ