পদ্মা সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মা সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



পদ্মা সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

পদ্মা সেতুর ওপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর ১৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী মো. ইমাম হোসেন নামের একজন হকার জানিয়েছেন, সেতুর ১৪ নম্বর পিলারের কাছে যাওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দ্বিমুখী পদ্মা সেতুর এক লেনে গাড়ি চলাচল বন্ধ ছিল।
পূর্ব প্রান্তের লেন দিয়ে গাড়ি চলাচল করছিল।

ওসি আলমগীর হোসাইন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৫   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী
চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ