গুলিস্তানে বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুলিস্তানে বাসে আগুন
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



গুলিস্তানে বাসে আগুন

বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ। ১১তম দফার এই অবরোধের প্রথম দিন রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাহন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১১তম দফার এই অবরোধ কাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে।

গত সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩:০০:০৪   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ