বড় দিনের আগে ইউনাইটেডের ‘বড়’ হার

প্রথম পাতা » খেলাধুলা » বড় দিনের আগে ইউনাইটেডের ‘বড়’ হার
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



বড় দিনের আগে ইউনাইটেডের ‘বড়’ হার

ম্যানচেস্টার ইউনাইটেড যেন জিততেই ভুলে গিয়েছে। ফুটবলে জেতার জন্য গোল দরকার। ইউনাইটেড সেই গোল করতেই এখন রীতিমত সংগ্রাম করছে। শেষ ৪ ম্যাচ আর ৩৮১ মিনিট কোনো গোলই পায়নি রেকর্ড ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে গোল করতে না পারলেও গোল হজম তো বসে নেই। ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে ২-০ গোলের ব্যবধানে।

ব্যবধান কম হলেও ইউনাইটেডের বর্তমান অবস্থা বিবেচনায় এটা বেশ বড় এক হারই। লন্ডনের এই ম্যাচে জয় পেলে ইউরোপিয়ান স্পটের কাছাকাছি যেতে পারতো রেড ডেভিলরা। সেটা আর হচ্ছে না। অন্তত বড়দিনের আগে। লন্ডন স্টেডিয়ামে হারের পর তারা এখন আছে টেবিলের ৮ম স্থানে।

আগের ম্যাচেই অ্যানফিল্ডে উড়ন্ত লিভারপুলকে রুখে দিয়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ এরিক টেন হাগ জানিয়েছিলেন, লিভারপুলের বিপক্ষে পারলে, ওয়েস্ট হ্যামের বিপক্ষেও সম্ভব। কিন্তু, সেই আত্মবিশ্বাস কাজেই আসেনি।

অবশ্য ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে যতখানি খেলা হয়েছে, সেটা খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডই। বেশির ভাগ সময় বল ছিল তাদের দখলে। প্রথম ৪৫ মিনিটের একমাত্র শটও নিয়েছিল রেড ডেভিলরাই। সেটায় অবশ্য গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধে নড়েচড়ে বসে হ্যামার্সরা। ঘরের মাঠে আসা দর্শকদের যেন কিছু ফিরিয়ে দিতে চাইলো ডেভিড ময়েসের শিষ্যরা। স্বাগতিকরা যতই চড়াও হয়েছে, ইউনাইটেড ততটাই মিইয়ে গিয়েছে। ৭২তম মিনিটে লুকাস পাকেতার বাঁ পায়ে বাড়ানো বল নাগালে পেয়ে দারুণভাবে জালে জড়িয়ে দেন ওয়েস্ট হামের জেরড বোয়েন।

শটটি প্রথমে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানার হাতে বাধা পায়। কিন্তু ওনানা এবার ছন্দে নেই। সেটারই স্বাক্ষর দিলেন আবার। বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। আবারও বোয়েনের পা হয়ে বল যায় জালে। ওয়েস্ট হাম ব্যবধান দ্বিগুণ করে এর ছয় মিনিট পরই। এবারও গোলের উৎস পাকেতা। স্কোরলাইন ২-০ করেন ঘানার মিডফিল্ডার মোহাম্মদ কুদুস। বাকি সময়টা রেড ডেভিলরা চেষ্টা করেও গোলের দেখা পায়নি।

এই নিয়ে লিগের সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই হারল ইউনাইটেড। বর্তমানে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টেন হাগের শিষ্যরা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম আছে ষষ্ঠ স্থানে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪০   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ
৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ