কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নয়ন হয়। ২০১৮ সালে নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে নড়িয়া-সখিপুরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করেছি। এই জনপদে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছি। নড়িয়া-সখিপুরকে শান্তির জনপদে রুপান্তরিত করেছি। উন্নয়নে চারদিকে নৌকার বিজয়ের জোয়ার উঠে গেছে। সেই জোয়ারে ষড়যন্ত্র-চক্রান্তকারীরা ভেসে যাবে। তাদের কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না।

আজ(মঙ্গলবার) শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার নড়িয়া উপজেলার বিঝারী ও ফতেজঙ্গপুর ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, দেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা বিজয়ী করতে হবে। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। আমরা শান্তিশৃঙ্খলা রক্ষা করব। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। ষড়যন্ত্রকারীরা বিএনপির নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। ভয় দেখাতে চায়। আমরা জাতির কাছে এবং বহির্বিশ্বের কাছে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই। সারা পৃথিবী তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। যারা অগ্নিসংযোগ করেছে তারা আজকে মাঠে নেই। তারা অন্যের কাঁধে ভর করে আছে। আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। বিজয় আমাদের হবেই। নৌকার বিজয় হলো শেখ হাসিনার বিজয়।

এসময় নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ কাজী, শওকত হোসেন জুয়েল শিউলী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৬   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর বোয়ালমারী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ”
ফরিদপুরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে পাকা দোকানঘর নির্মাণ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ